রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

এনাম মেডিকেল চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার সাভার থেকে স্যামুয়েল ফলিয়া (৩০) নামের এক চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পৌর এলাকার দক্ষিণ দরিয়াপুর মহল্লার একটি বাড়ি থেকে গতকাল বুধবার গভীর রাতে তার লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, ডা. স্যামুয়েল ফলিয়া এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অনকোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসকের লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জাহিদুর রহমান।

স্যামুয়েল ফলিয়া এনাম মেডিকেল কলেজ হাসপাতালের মেধাবী শিক্ষার্থী ছিলেন। পরে তিনি এই হাসপাতালেই নিজের কর্মজীবন শুরু করেন। তিনি চাঁদপুর জেলার মিশন রোড এলাকার বার্নবাস বাদল ফলিয়ার ছেলে।

পারিবারিক সূত্র জানায়, গোপালগঞ্জের কোটালীপাড়ার তিলবাড়ি এলাকায় ডা. স্যামুয়েল ফলিয়ার পৈত্রিক বাড়ি হলেও তারা বসবাস করতেন চাঁদপুরে। বছর দেড়েক আগে গোপালগঞ্জের বাসিন্দা এ্যানডি লোরনার সঙ্গে বিয়ে হয় ডা. স্যামুয়েল ফলিয়ার।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ্যানডি লোরনা টেলিফোন করে ডা. স্যামুয়েল ফলিয়ার ছোট বোন দন্ত চিকিৎসক ডা. পিংকি ফলিয়াকে জানান, স্যামুয়েলের সঙ্গে তার কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। সে সম্ভবত ঘুমের ট্যাবলেট খেয়েছে।

ডা. পিংকি ফলিয়া তার ভাইয়ের মোবাইলে ফোন করেও কোনো সাড়াশব্দ না পেয়ে ভাইয়ের কাছের বন্ধুদের বিষয়টি জানান। তারা দ্রুত বিষয়টি পুলিশকে জানায়। পরে রাত দেড়টার দিকে পুলিশ ছয়তলা বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ডা. স্যামুয়েলকে। দ্রুত তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজিউর রহমান জানান, ডা. স্যামুয়েল ফলিয়ার কক্ষ থেকে একটি সুইসাইডাল নোট পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ