মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বিক্রির পরও মালিকানা বদল না করায় ৩৮ হাজার গাড়ির মালিককে সমন  আগামী মার্চে কমলাপুর যাচ্ছে মেট্রো, যাত্রী বাড়বে ২০ শতাংশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম আস-সুন্নাহ ট্রেনিং সেন্টারে ৭০ হাজার বর্গফুটের নতুন ক্যাম্পাস এমপিওভুক্ত শিক্ষকরা একসঙ্গে দুই ভাতা নিতে পারবেন না ইসলামী আন্দোলনের নতুন মহাসচিবের সঙ্গে বিকেএম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বিশ্বকাপে কোরআন তেলাওয়াত ও দোয়ায় নজর কেড়েছে মরক্কো অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

বৈরুত বিস্ফোরণে এক বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ দুটি বিস্ফোরণের ঘটনায় এক বাংলাদেশি মারা গেছেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের হেড অব চ্যান্সেরি ও ফার্স্ট সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন বুধবার সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

‘এখন পর্যন্ত একজন বাংলাদেশি মারা গেছেন বলে আমরা নিশ্চিত হতে পেরেছি,’ জানিয়ে মামুন বলেন, ‘তিনি এখানে বৈধভাবে ছিলেন। একটি স্প্যানিশ প্রতিষ্ঠানে কাজ করছিলেন।’

লেবাননে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আরো কেউ হতাহত হয়েছেন কি না, তা জানতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন আবদুল্লাহ আল মামুন। লেবাননে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান সেখানে আরো বাংলাদেশি মারা যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এর আগে আন্তঃবাহিনী যোগাযোগ জনসংযোগ পরিদপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে, বৈরুত বন্দরের কাছে হওয়া বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর অন্তত ১৯জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজন সৈনিকের অবস্থা গুরুতর। পাঁচ জনের ইনজুরি মাঝারি পর্যায়ের। বাকি ১৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার ভয়াবহ দুটি বিস্ফোরণের পর লেবানন থেকে ১৫০ মাইল দূরের এলাকাও কেঁপে ওঠে। এখন পর্যন্ত ৭৮ জন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ