রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে…

বাংলাদেশকে ৩৩০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে জাপান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস রোধে জরুরি ঋণ সহায়তা হিসেবে বাংলাদেশকে ৩৫ বিলিয়ন ইয়েন বা ৩৩০ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান।

আজ বুধবার (৫ আগস্ট) ঢাকাস্থ জাপানি দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে জরুরি ঋণ সহায়তার অংশ হিসেবে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিন চুক্তি সই করেছেন। সে অনুযায়ী জাইকার মাধ্যমে বাংলাদেশ এ ঋণ সহায়তা পাবে। এ ঋণের সুদ হবে ০.০১ শতাংশ।

এর আগে করোনা মোকাবিলায় বাংলাদেশকে ১৩ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দেয় জাপান। এছাড়া আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচির আওতায় গত ১৬ জুলাই বাংলাদেশকে ১০ মিলিয়ন ডলার দেয় দেশটি। করোনাভাইরাস মোকাবিলায় এ অর্থ থেকে সিটি স্ক্যানার, এক্সরে মেশিনসহ হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ