রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চট্টগ্রামের পাঁচ পত্রিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম থেকে প্রকাশিত পাঁচটি দৈনিক পত্রিকা অনির্দিষ্টকালের জন্য প্রকাশনা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। পত্রিকাগুলো হলো- দৈনিক আজাদী, দৈনিক পূর্বকোন, দৈনিক পূর্বদেশ, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ এবং চট্টগ্রাম মঞ্চ।

ঈদুল আজহার আগে বেতন-বোনাসের দাবিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলে পত্রিকা মালিকরা সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেন।

জানা যায়, ঈদের ছুটি শুরু হওয়ার একদিন আগে পত্রিকা প্রকাশনা বন্ধ করে ঈদে বন্ধের পর প্রকাশনা শুরু হবে বলে অনেকে আশা করলেও বুধবার (৫ আগস্ট) পর্যন্ত কোনো পত্রিকাই তাদের প্রকাশনা শুরু করেনি। মালিকরা সংবাদকর্মীদের বেতন বোনাস না দিতে সুকৌশলে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে সিইউজে নেতৃবৃন্দ মনে করছেন। সংবাদকর্মীদের দাবী পূরন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সিইউজে নেতারা জানিয়েছেন।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘ঈদের আগে আমরা যখন সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের জন্য কর্মসূচি ঘোষণা করি, তখন পত্রিকা মালিকরা এক জোট হয়ে পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেন। বেতন-বোনাস না দেওয়ার জন্য এটি একটি কৌশল। অবিলম্বে পত্রিকা চালু করে সাংবাদিকদের দাবি পূরণ করা না হলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন কঠোর কর্মসূচি ঘোষণা করবে।’

এদিকে পত্রিকার প্রকাশনা বন্ধ রাখার বিষয়ে দৈনিক আজাদীর মালিক এবং সম্পাদক এম এ মালেক বলেন, ‘এখন পত্রিকা প্রকাশের কোনো পরিবেশ নেই। আমাদের মান-সম্মান নিয়ে টানাটানি করা হচ্ছে। বাসভবন ঘেরাও করে প্রতিবাদ সমাবেশ করে পাড়া-প্রতিবেশীর সামনে বেইজ্জত করা হচ্ছে। এই অবস্থায় পত্রিকা প্রকাশের কোনো পরিবেশ নেই।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ