মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বিক্রির পরও মালিকানা বদল না করায় ৩৮ হাজার গাড়ির মালিককে সমন  আগামী মার্চে কমলাপুর যাচ্ছে মেট্রো, যাত্রী বাড়বে ২০ শতাংশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম আস-সুন্নাহ ট্রেনিং সেন্টারে ৭০ হাজার বর্গফুটের নতুন ক্যাম্পাস এমপিওভুক্ত শিক্ষকরা একসঙ্গে দুই ভাতা নিতে পারবেন না ইসলামী আন্দোলনের নতুন মহাসচিবের সঙ্গে বিকেএম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বিশ্বকাপে কোরআন তেলাওয়াত ও দোয়ায় নজর কেড়েছে মরক্কো অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

আফগানিস্তানের কারাগারে ভয়াবহ হামলা, নিহত ২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের জালালাবাদের পূর্বাঞ্চলের একটি শহরের কারাগারে ভয়াবহ হামলা চালিয়ে ‘অসংখ্য’ বন্দিকে পালানোর সুযোগ করে দিয়েছে আইএস।

রয়টার্স জানিয়েছে, গত রোববার সন্ধ্যায় শুরু হওয়া এই হামলা রাতভর চলেছে। এখন পর্যন্ত ২৪ জন নিহতের খবর পাওয়া গেছে।

হামলাকারীরা একটি গাড়িতে বিস্ফোরক নিয়ে প্রবেশ পথে হামলা চালায়। ৩০ জনের একটি দল এরপর নিরাপত্তারক্ষীদের ওপর গুলি করতে থাকে। নাঙ্গার প্রদেশের আইনপ্রণেতা সোহরাব কাদেরী জানিয়েছেন, ওই কারাগারে প্রায় ২ হাজার বন্দি ছিল, যাদের মধ্যে সাধারণ অপরাধীদের পাশাপাশি আইএস ও তালেবান যোদ্ধারাও আছে।

বন্ধুকযুদ্ধে তিনজন হামলাকারী নিহত হয়েছে। বাকি ২১ জনের ভেতর সাধারণ মানুষের পাশাপাশি পুলিশের সদস্যরা রয়েছেন। আহত হয়েছেন ৪৩ জন।

জেল থেকে পালানো বন্দিদের ধরতে অতিরিক্ত পুলিশ সদস্য অভিযান শুরু করে এখন পর্যন্ত ১ হাজার জনকে ধরতে সক্ষম হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে অসংখ্য বন্দিকে এখনো ধরা সম্ভব হয়নি। হামলার খবর পেয়ে আফগান স্পেশাল ফোর্স পুলিশকে সাহায্য করতে আসে। ওই এলাকা থেকে ইতিমধ্যে সাধারণ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ