মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সীমিত আকারে খুলেছে রাঙামাটির পর্যটনকেন্দ্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে ১৩৭ দিন বন্ধ থাকার পর সীমিত আকারে খুলে দেয়া হয়েছে রাঙামাটির আকর্ষণীয় পর্যটন কমপ্লেক্স। সোমবার (৩ আগস্ট) সকালে খুলে দেয়া হয়েছে আকর্ষণীয় ও বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসা পর্যটকদের প্রধান গন্তব্য ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত ঝুলন্ত সেতু ও পর্যটন কমপ্লেক্স।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া জানান, গত চার মাসে এক কোটি টাকার মতো লোকসান হয়েছে। যেহেতু চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্নস্থানে পর্যটনকেন্দ্র খুলে দেয়া হয়েছে, তাই আমরাও সিদ্ধান্ত নিয়েছি স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে পর্যটনকেন্দ্র খুলে দেয়ার।

তবে মাস্ক ছাড়া কাউকে পর্যটনকেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানান এই কর্মকর্তা।

রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ জানান, পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আমার কাছে এসেছিলেন। তাকে বলেছি আপনারা যদি স্বাস্থ্যবিধি মেনে চালাতে পারেন তবে খুলুন। সে মোতাবেক তারা সিদ্ধান্ত নিয়েছেন। তবে স্পষ্ট বলে দিয়েছি মাস্ক ছাড়া কেউ যেন পর্যটনকেন্দ্রে প্রবেশ করতে না পারে এবং অবশ্যই যেন সামাজিক দূরত্ব নিশ্চিত হয়।

উল্লেখ্য, গত ১৮ মার্চ জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙামাটির সকল পর্যটন স্পট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ