সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

ব্রাজিলে ২৪ ঘণ্টায় প্রায় ২৬ হাজার জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাজিলে ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৮০০ করোনা রোগী শনাক্ত হয়েছে। আর এ সময়ে মৃত্যু হয়েছে ৫৪১ জনের। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

মহামারী শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ২৭ লাখ ৩০ হাজার মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আর মৃত্যু হয়েছে ৯৪ হাজার ১০৪ জনের।

ব্রাজিল ও মেক্সিকোতে করোনা ভাইরাসে মৃত্যুর পরিমাণ দক্ষিণ আমেরিকায় মোট মৃত্যুর প্রায় ৭০ ভাগ। এর আগে রয়টার্সের খবরে এই তথ্য জানায়। বিশ্বের দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পর এ দু’টি দেশেই কোভিড-১৯ এ সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।

উভয় দেশকেই সংক্রমণ নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে, অর্থনীতি পুনরায় চালু করতে বিধিনিষেধ যতটুকু সম্ভব শিথিলেরও চেষ্টা করছে তারা।

ব্রাজিলে কয়েকদিন আগেও করোনায় ২৪ ঘণ্টার ব্যবধানে দেড় হাজারের বেশি মানুষ মারা গিয়েছিল। আক্রান্তের সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে ৬ নম্বরে থাকা মেক্সিকোকে শনাক্ত রোগীর পরিমাণ ৪ লাখ ৩৪ হাজার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ