মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘ঈদুল আজহার শিক্ষা ছড়িয়ে পড়ুক প্রতিটি মুসলিমের হৃদয়ে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়খ ডক্টর সা'দ আল আতীক হাফি
প্রফেসর ইমাম মুহাম্মদ বিন সাউদ ইউনিভার্সিটি
অনুলিপি, মুহাম্মদ ইশরাক

আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ। শয়তানকে বিতাড়িত করতে, অন্তরে প্রশান্তি আনতে, ঈমানের স্বাদ পেতে জিলহজের এই সময়ে মুমিনের যে অভ্যাস জোরালো করতে হবে তা হলো বেশি বেশি আল্লাহকে স্বরণ করা এবং তাঁর জিকিরে মশগুল থাকা।

আল্লাহ তায়ালা জিকিরের এবং জিকিরকারীর প্রশংসা করেছেন। আল্লাহ বলেছেন, আর বেশি বেশি জিকিরকারী পুরুষ ও নারী। উমর রা. আবু হুরায়রা রা. সহ অনেক সালফে সালেহীন বাজারি লোকেদের জিকির করার স্বরণ করে দেয়ার জন্য বাজারে প্রবেশ করতেন যেন তারা এ থেকে গাফেল না থাকে। হজের সময় উচ্চ স্বরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকতেন অন্য সময় বাজারে ইত্যাদিতে স্বরবে 'আল্লাহু আকবর' 'আল্লাহু আকবর' বলতেন।

এ দিনগুলোতে মিনা প্রান্তর 'লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক' ধ্বনিতে প্রতিধ্বনিত হতো। মুসলিম বসতিগুলো আল্লাহু আকবর 'আল্লাহু আকবর' রবে প্রকম্পিত হতো। আল্লাহু আকবর এটাতো তাওহীদের এলান ও একত্ববাদের ঘোষণা।

আমি আশ্চর্যান্বিত হই আমাদের অনেক স্বরবে তাকবির বলতে লজ্জা বোধ করেন। অনেকে তো রাগ হয়ে যান। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের দশ দিনে তিনটি আমল বেশি বেশি করার আদেশ দিয়েছেন,
১. তাহলীল তথা লা ইলাহা ইল্লাল্লাহু
২. তাহমীদ তথা আলহামদুলিল্লাহ
৩. তাকবীর আল্লাহু আকবর এবং সাথে ইসতেগফার।

সবসময় এগুলো পড়তে থাকুন। এগুলো ইসলামের শিয়ার ও পরিচয়বাহক। এ ব্যাপারে গুরুত্ব প্রদান করা হয়েছে। আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ।

বাড়িতে যখন প্রবেশ করবেন জোরে জোরে তাকবির বলুন। পরিবারের সদস্যদের স্বরণ করে দিন। ছোট বাচ্চাদের এ আমল শিক্ষা দিন।তাদেরকে বলুন আল্লাহ সর্বশ্রেষ্ঠ আর অন্য সবকিছু তুচ্ছ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ