সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন এমপিওভুক্ত শিক্ষকদের নামের বানান নিয়ে জরুরি নির্দেশনা মাদ্রাসা অধিদপ্তরের ব্যাংককে ভয়াবহ আগুনে নিহত ২৭ বাংলাদেশ সফরে আল্লামা সাজ্জাদ নোমানী, জেনে নিন বিস্তারিত শিডিউল ক্রিপ্টোকারেন্সি নিয়ে তাকি উসমানীর সঙ্গে পাকিস্তান সরকারের প্রতিনিধির বৈঠক আলেম সমাজের ত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে: ড. খালিদ হোসেন একটি মহলের ক্ষমতার লোভেই শরিয়াহ প্রতিষ্ঠা হয়নি: পীর সাহেব চরমোনাই কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী

আলেমদের দিকনির্দেশনা গ্রহণে দেশের সমস্যাবলির সমাধান হবে: পাক ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: দেশের যেকোনো সমস্যার সমাধানে ওলামায়ে কেরামের দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রী পীর নুরুল হক কাদেরি। তিনি বলেছেন, আলেমদের দিকনির্দেশনা গ্রহণ করলে দেশের সব সমস্যা থেকে উত্তরণ সম্ভব।

রোববার (২৬ জুলাই) পাকিস্তানের পেশোয়ারে অনুষ্ঠিত 'নাগরিক ঐক্য কনফারেন্স'-এ তিনি এই মন্তব্য করেন। কনফারেন্সে দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে পীর নুরুল হক কাদেরি বলেন, ওলামায়ে কেরাম এবং শাসকগোষ্ঠী যদি ঐক্যবদ্ধ হয়ে দেশ সংস্কারের চেষ্টা করে, তাইলেই দেশ উন্নতির পথে এগিয়ে যাবে। তাছাড়া, আলেমদের দিকনির্দেশনায় রাজনৈতিক নীতিমালা প্রণয়নে ফলাফল বেশ ভাল হবে বলে তিনি মনে করেন।

নুরুল হক কাদেরির দাবি, চলমান বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে পাকিস্তানি ওলামায়ে কেরামের ভূমিকাও প্রশংসনীয়।

কনফারেন্সে অংশ নেয়া রুহুল্লাহ মাদানি তার বক্তৃতায় বলেন, নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলা এখন সময়ের দাবি। আর সমস্ত সঙ্কট মোকাবেলায় সামাজিক বোঝাপড়াটাও জরুরি বলে মত দেন এই নেতা। সূত্র: জিয়ো নিউজ উর্দু

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ