সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

হজ উপলক্ষে কাবা শরিফের গিলাফ তিন মিটার উপরে তুলছে কতৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

আসন্ন হজ উপলক্ষে পবিত্র হজ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি কাবা শরিফের গিলাফ তিন মিটার উপরে উঠানোর প্রস্তুতি শুরু করেছে।

ইসলামের সূচনা থেকে হজ উপলক্ষে হজের সময় এটাই প্রচলন ছিল। এর উদ্দেশ্য হল কাবা শরিফের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা। কারণ বিপুল সংখ্যক হজযাত্রী মাতাফের কিসওয়াকে স্পর্শ করার চেষ্টা করে। সেজন্য প্রায় ছিড়ে যায়। সেজন্য কাবার গিলাফকে উপরে ওঠানো হয় প্রতি বছর।

তবে এ বছর হজযাত্রীদের স্বাস্থ্য ও সুরক্ষার জন্য অন্যান্য ব্যবস্থাও নেওয়া হয়েছে। বায়তুল্লাহর চারপাশে ব্যারিকেডও রয়েছে। মাতাফে আগমনকারী মুসল্লিরা এ ব্যারিকেড পাড় করতে পারবে না। করোনা মহামারীর কারণে স্বাস্থ সুরক্ষার কথা চিন্তা করে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি স্বাস্থ অধিদপ্তর।

মসজিদ হারাম ও মসজিদ-নববীর মহা পরিচালক ড. আবদুল রহমান আল-সুদাইস এ বিষয়ে বলেন, প্রতি বছরের মত এ বছর হজ মৌসুমে কাবার গিলাফ উপরে ওঠানোর প্রস্তুতি শুরু করা হয়েছে। প্রায় ৫০ জন দক্ষ কর্মী এ উত্তোলনের কাজে অংশ নেয়।

উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে এবার কাবা শরিফ স্পর্শ না করেই হজ আদায় করতে হবে। নামাজের সময় তো বটেই, কাবা শরিফ তাওয়াফের সময়ও দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে হাজিদের। রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) এক বিবৃতিতে এসব তথ্য জানায়।

সীমিত সংখ্যক হাজি মিনা, মুজদালিফা ও আরাফাতে যাওয়ার অনুমতি পাবেন। ১৯ জুলাই থেকে শুরু হয়ে ২ আগস্ট পর্যন্ত চলবে এবারের হজ, এই সময়ে হাজি ও আয়োজকদের প্রত্যেকের জন্য সর্বদা মাস্ক পরা বাধ্যতামূলক করা  হয়েছে।

আল-আরাবিয়া থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ