সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

ভারতের গুজরাটের একটি মসজিদে করোনা চিকিৎসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের গুজরাটে একটি মসজিদে করোনা সেন্টার স্থাপন করে রোগীদের সেবা দেওয়া হচ্ছে।

প্রদেশের পঞ্চমহল জেলার গোদরা শহরের আদম মসজিদের নিচতলাকে করোনা চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করা হয়েছে। যা আগে নারী হজ ক্যাম্প হিসেবে ব্যবহৃত হতো। নারী হাজিরা এখানে হজ সফরের প্রশিক্ষণ ও প্রস্তুতি নিতেন।

শহরে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় মসজিদের পরিচালনা পরিষদ করোনা সেন্টার করার সিদ্ধান্ত নেয় এবং তা সব ধর্ম-বর্ণের মানুষের জন্য উন্মুক্ত করে দেয়।

হাসপাতালে দায়িত্বরত ড. আনোয়ার কাচবা বলেন, ‘স্থানীয় মুসলিম সমাজ ও ডাক্তাররা মসজিদের নিচতলার একটি হল করোনা চিকিৎসাকেন্দ্র করার প্রস্তাব করেন।

আমরা জেলার চিফ কালেক্টর ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কাছে ৫০ শয্যার করোনা সেন্টার করার অনুমতি চেয়েছিলাম, তারা আমাদের ৩২ শয্যার অনুমতি দিয়েছেন। প্রশাসনের অনুমতি পেয়ে ১১ জুলাই থেকে সেবা প্রদান শুরু হয়েছে। ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ