সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

৩৭ হাসপাতালে ডিএনসিসির মশকনিধন কার্যক্রম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার ৩৭টি হাসপাতালে বিশেষ মশকনিধন অভিযান চালানো হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়।

হাসপাতালগুলো হল- উত্তরা অঞ্চল-১ এর কুয়েত মৈত্রী হাসপাতাল এবং আইচি হাসপাতাল। মিরপুর অঞ্চল-২ এর মা ও শিশু হাসপাতাল, রাবেয়া ম্যাটারনিটি ক্লিনিক, আল শাফি হাসপাতাল, রাড্ডা এমসিএইচএফপি, দ্য মার্কস হাসপাতাল, ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল, রাড্ডা ক্লিনিক, বিজিএমইএ হাসপাতাল, মুক্তি ওয়েলফেয়ার ক্লিনিক, বাপসা ক্লিনিক, রহিমা ম্যাটারনিটি হাসপাতাল এবং সরকারি হোমিওপ্যাথিক হাসপাতাল ও কলেজ।

মহাখালী অঞ্চল-৩ এর ইউনাইটেড হাসপাতাল, সাহাব উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, সিকদার মেডিকেল কলেজ হাসপাতাল, লেকভিউ ক্লিনিক, বনানী ক্লিনিক, প্রেসক্রিপশন পয়েন্ট, প্রাভা হেলথ ক্লিনিক, ল্যাবএইড গুলশান, বারিধারা জেনারেল হাসপাতাল এবং মা ও শিশু ক্লিনিক। মিরপুর অঞ্চল-৪ এর শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন হাসপাতাল, মিরপুর-১।

কারওয়ান বাজার অঞ্চল-৫ এর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট শেরেবাংলা নগর, নিউরো সায়েন্স হাসপাতাল এবং সাত মসজিদ রোডের সিটি হাসপাতাল। উত্তরার অঞ্চল-৬ এর শিন শিন জাপান হাসপাতাল, লেকভিউ সুপার স্পেশালিটি হাসপাতাল লিমিটেড এবং সোনারগাঁও জনপথ রোডের কার্ডিও কেয়ার হাসপাতাল। অঞ্চল-৭ এর সালমান হাসপাতাল, চাঁদের হাসি ক্লিনিক, ফাতেমা ক্লিনিক, আশা ক্লিনিক এবং তারেক মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। অঞ্চল-৮ এর উত্তরখান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

সপ্তাহব্যাপী এই কার্যক্রমে মশার লার্ভার কীটনাশক লার্ভিসাইডিং এবং পরিণত মশার কীটনাশক এডাল্টিসাইডিং প্রয়োগ করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ