রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮


সিন্ডিকেটচক্র উৎখাত করে চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ করুন: জাতীয় উলামা পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্যবসায়ী সিণ্ডিকেটের কবল থেকে চামড়া শিল্পকে রক্ষায় আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে আসন্ন কুরবানীর পশুর চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণে দাবি জানিয়ে জাতীয় উলামা পরিষদ মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

আজ শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রেখেছেন- আল্লামা নূর হোসাইন কাসেমী, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মুফতি সাইফুল্লাহ, মাওলানা বশির আহমদ, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা নূরুল্লাহ প্রমুখ।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, দেশের অতি সম্ভাবনাময়ী চামড়া শিল্প ধ্বংসে যেমন দেশের উন্নয়নবিরোধী একটা চক্র কাজ করে যাচ্ছে, তেমনি এই শিল্পের সাথে জড়িত ব্যাবসায়ী সিণ্ডিকেটও কাঁচা চামড়ার মূল্যে ধ্বস নামিয়ে এতিম, গরীব ও নি:স্ব মানুষের অধিকার লুটে নিতে তৎপর।

দুর্ভাগ্যজনকভাবে সরকার গরীব ও এতিমদের অধিকার রক্ষার পরিবর্তে ব্যবসায়ীদের চাহিদামতো সিদ্ধান্ত দিচ্ছে। যে কারণে গত কয়েক বছর ধরে কাঁচা চামড়ার মূল্যে বিশাল ধ্বস নেমেছে। এতে এতীম ও গরীবরা চরমভাবে বঞ্চিত হচ্ছে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে সামাঞ্জস্য রেখে চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণের জন্য আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানাচ্ছি। দেশের অর্থনীতিকে রক্ষার পাশাপাশি চামড়ার প্রকৃত হকদার এতীম, গরীব ও দুস্থ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সিণ্ডিকেট চক্রকে উৎখাত করে চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ অত্যন্ত জরুরী। অন্যথায় গত বৎসরের মতো লাখ লাখ চামড়া বিনষ্ট হওয়ার মতো ঝুঁকির আশঙ্কা তৈরি হতে পারে।

তিনি বলেন, সরকার চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণে ব্যর্থ হলে দেশের তাওহিদী জনতা মাঠ পর্যায়ে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে। এতীম ও গরীবের অধিকার প্রতিষ্ঠায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে জাতীয় উলামা পরিষদ পরবর্তী করণীয় নির্ধারণ করবে।

বন্যা পরিস্থিতির উল্লেখ করে আল্লামা কাসেমী বলেন, বর্তমানে দেশের বড় একটা অংশ বন্যা কবলিত হওয়ায় গ্রামাঞ্চল