মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যে ৮ উপকরণে ধোয়া হলো পবিত্র কাবা এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ তিস্তা, গঙ্গাসহ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আজ শহীদ আরমান দিবস: কী ঘটেছিল সেদিন কিশোরগঞ্জে? পবিত্র কাবার বার্ষিক গোসল সম্পন্ন ধর্মীয় স্থাপনা উচ্ছেদ: আইনি লড়াইয়ের ঘোষণা জমিয়তে উলামায়ে হিন্দের বৃহত্তর ঢাকা জেলার নূরানী শিক্ষকদের ষান্মাসিক জোড় বুধবার

কুরআনকে ব্যঙ্গ করে 'সূরা করোনা' তৈরি, তিউনিসীয় নারী ব্লগারের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: পবিত্র কুরআনুল কারিমের সূরা ক্বফকে ব্যঙ্গ করে সম্প্রতি 'সূরা করোনা' নামের নকল একটি সূরা তৈরি করেছে তিউনিসিয়ার এক নারী।

আমিনাহ আশ শারকি নামের ২৭ বছর বয়সী এই নারী ব্লগার সূরা তৈরি শেষে নিজের ফেসবুক পেজে শেয়ার করার পরপরই তা নিয়ে আরব বিশ্বে তোলপাড় শুরু হয়।

পবিত্র গ্রন্থের সঙ্গে এরকম চরম তামাশা ও বেয়াদবি করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা তার বিরুদ্ধে ফুঁসে ওঠে এবং তার যথোপযুক্ত শাস্তির জন্য দেশটির সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে।

https://twitter.com/AhmedAli_Qatar/status/1283079563363397634?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1283079563363397634%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fpublish.twitter.com%2F%3Fquery%3Dhttps3A2F2Ftwitter.com2FAhmedAli_Qatar2Fstatus2F1283079563363397634widget%3DTweet

এরইমধ্যে বিষয়টি কর্তাব্যক্তিদের দৃষ্টিগোচর হলে তার বিরুদ্ধে অভিযোগ আনে তিউনিসিয়া সরকার এবং ধর্ম, বর্ণ এবং জাতির মধ্যে বিদ্বেষ উস্কে দেওয়ার অপরাধে আমিনাহ আশ শারকিকে ছয় মাসের কারাদণ্ড দেয় স্থানীয় একটি আদালত। একইসঙ্গে ১৫ জুলাইয়ের ওই রায়ে ধর্মীয় রীতি লঙ্ঘনে অভিযুক্ত করে তাকে দুই হাজার দিনার জরিমানাও করা হয়েছে।

সূত্র: ওতান

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ