মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

হেফজ মাদরাসা চালুর অনুমতি দিলো সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সকল হিফজ মাদরাসাগুলো খোলার অনুমতি দিলো সরকার। আগামী ১২ জুলাই (রোববার) শিক্ষা কার্যক্রম চালু করতে পারবে হিফজ মাদরাসাগুলো। কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের দায়িত্বশীলদের আবেদনের ভিত্তিতে এ-ই অনুমোদন দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আজ বুধবার বিকেলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রণালয়ের সিনিয়ার সহকারী সচিব মুহা. আবুল কালাম আযাদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, বৈশ্বিক কোভিড-১৯ (করােনা ভাইরাস) এর প্রাদুর্ভাব পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে হাফিজিয়া মাদরাসা এবং হিফজখানার কার্যক্রমও বন্ধ রয়েছে।

হাফিজিয়া মাদরাসা এবং হিফজখানার শিক্ষা কার্যক্রমে নিরবচ্ছিন্ন অধ্যাবসায়ের আবশ্যকতার কথা উল্লেখ করে এর কার্যক্রম চালু করার বিষয়ে কর্তৃপক্ষের নিকট দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের পক্ষ হতে আবেদন করা হয়েছে।

তাতে আরও বলা হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে সার্বিক অবস্থা পর্যালােচনা করে আবেদনের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করত শুধুমাত্র হাফিজিয়া মাদরাসা/হিফজখানার কার্যক্রম আগামী ১২ জুলাই ২০২০ হতে চালু করার অনুমতি প্রদান করা হলাে।

এ সকল হাফিজিয়া মাদরাসা হিফজখানার কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারীকৃত স্বাস্থ্যবিধি আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনক্রমে জনস্বার্থে এ বিজ্ঞপ্তি জারি করা হলাে।

-এএ