মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

করোনায়ে ছুটিতে থাকা মাদরাসার শিক্ষকদের বেতন দিতে হবে: দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী মহামারীর আকার ধারণ করা করোনা ভাইরাসের কারণে লকডাউনে ছুটিতে থাকা শিক্ষকদের বেতন নিয়ে সম্প্রতি উপমহাদেশের অন্যতম ইসলামী জ্ঞানকেন্দ্র দারুল উলুম দেওবন্দ এক ফতোয়া দিয়েছে।

দারুল উলুম দেওবন্দের অনলাইন ফতোয়ার ওয়েব সাইটে প্রকাশিত হয়েছে। ফতোয়ায় বলা হয়, যদি কেউ কোনো মাদরাসার নিয়মতান্ত্রিক শিক্ষক হন, তাহলে ছুটির দিনগুলোতে তিনি বেতন পেয়ে থাকেন। ঠিক তেমনি লকডাউনের বিধি-নিষেধের কারণে মাদরাসার শিক্ষক ও কর্মচারীরা তাদের অর্পিত দায়িত্ব পালন করতে পারেন না।

এ ক্ষেত্রে যেহেতু তাদের নিয়োগ এবং তাদের সঙ্গে করা চুক্তি বহাল থাকে, তাই তারা বেতনাদির হকদার। তবে মাস পুরো হওয়ার সঙ্গে সঙ্গেই তা চাওয়া উচিত নয়। প্রতিকূল পরিস্থিতির কথা চিন্তা করে কর্তৃপক্ষকে অবকাশ দেওয়া উচিত, যাতে ফান্ড কালেক্ট করে সহজে তা পরিশোধ করা যায় (আর পর্যাপ্ত ফান্ড থাকলে নিময়মাফিক তাঁদের প্রাপ্য তাদের বুঝিয়ে দেওয়া উচিত)।

তবে হ্যা, কোনো মাদরাসা কর্তৃপক্ষ যদি অর্থকড়ির অভাবে কোনো শিক্ষকের সঙ্গে আগের চুক্তি বাতিল করে এবং এ বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় তাকে অবহিত করে, তাহলে পরবর্তী দিনগুলোতে তিনি বেতনাদি পাবেন না। (সূত্র: আদ-দুর মাআর রদ: ৯/১১২)

সূত্র: দারুল উলুম দেওবন্দের অনলাইন ফতোয়ার ওয়েবসাইট

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ