রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮


কাল হাটহাজারী মাদরাসার শূরার বৈঠক: আসতে পারে পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল উলূম হাটহাজারী। উপমহাদেশের অন্যতম বৃহৎ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান। ১২০ বছর ধরে মাথা উঁচু করে স্বগর্বে দাঁড়িয়ে আছে। হাটহাজারী মাদরাসার ছাত্র নেই দেশে এমন কোনো গ্রাম পাওয়া যাবে না। হাটহাজারী মাদরাসার যেকোনো সিদ্ধান্তকে দেশের সর্বসাধারণ শ্রদ্ধাভরে গ্রহণ করে থাকে। দেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আল্লামা শাহ আহমদ শফী দীর্ঘ ৩৪ বছর ধরে অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে দেশের সর্ববৃহৎ দীনি প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। এখন তিনি শতবর্ষী আলেম। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। ফলে তাঁর পরবর্তী দায়িত্বশীল নির্বাচন করা জরুরি হয়ে পড়েছে।

এরই ধারাবাহিকতায় আগামীকাল বুধবার সকাল ১০টায় দারুল উলূম হাটহাজারী মাদরাসায় মজলিসে শূরার বৈঠক আহ্বান করা হয়েছে বলে মাদরাসা সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে। আর সঙ্গত কারণেই আগামীকালের শূরার সিদ্ধান্তটি দেশের কওমি মাদরাসা, ইসলামি দল ও ধর্মপ্রাণ জনগণের জন্য গুরুত্বপূর্ণ।

২০১৭ সালের পর আগামীকালই অনুষ্ঠিত হচ্ছে শূরার বৈঠক। এই বৈঠক নিয়ে কেউ সরাসরি বক্তব্য না দিলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী বার্ধক্যজনিত অসু্স্থতায় ভুগছেন। তিনি চাচ্ছেন নিয়মতান্ত্রিকভাবে শূরার সিদ্ধান্তক্রমে পরবর্তী মহাপরিচালক নির্বাচন করা হোক। তবে কার কাঁধে এই গুরুদায়িত্ব পড়বে সেটা জানতে অপেক্ষা করতে হবে মজলিসে শূরার সিদ্ধান্ত পর্যন্ত।

খোঁজ নিয়ে জানা গেছে, যিনি হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হবেন পদাধিকারবলে তিনি অন্তত দুই শতাধিক মাদরাসার মুরব্বি হিসেবে দায়িত্ব পালন করবেন। নেতৃত্ব দেবেন হেফাজতে ইসলামের মতো দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠনেরও। সে হিসেবে অধিক প্রসিদ্ধ ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে আল্লামা জুনায়েদ বাবুনগরীর নাম আসছে বারবার।

তবে হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী মাদরাসার বর্তমান সহযোগী পরিচালক হলেও তিনি মহাপরিচালক হবেন কি না সেটা এখনও বলা যাচ্ছে না। কারণ বাবুনগরীর শারীরিক অসুস্থতা এবং সরকারি সনদের প্রতি অনীহার বিষয়টি হাইয়াতুল উলয়ার অগ্রগতির সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় অনেকে প্রসঙ্গটি তুলে ধরছেন। আবার অনেকের মুখে আল্লামা বাবুনগরী ছাড়াও মহাপরিচালক পদে হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস, প্রবীণ আলেম মাওলানা শেখ আহমদ ও স