সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

কওমি শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শেখার সুবর্ণ সুযোগ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমী মাদরাসার ছাত্র-ছাত্রীদের জন্য আরবির সাথে মিল রেখে অনলাইনে ইংলিশ স্পোকেন কোর্সের আয়োজন করেছে আহমাদ’স এডুকেশন।

কোর্সটি পরিচালনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র, আহমাদ’স এডুকেশনের স্বত্বাধিকারী যুবায়ের আহমাদ। ইতপূর্বে তিনি ঢাকার বিখ্যাত জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসা থেকে দাওরায়ে হাদিস শেষ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে তার প্রদত্ত একটি ইংরেজি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা সর্বমহলে ব্যাপক প্রশংসা কুঁড়ায়।

যুবায়ের আহমাদ দেশের সনামধন্য বেশ কয়েকটি কোচিংয়ে ভার্সিটি এডমিশন ইংলিশের ক্লাস নিচ্ছেন। সম্প্রতি তিনি কওমি মাদরাসা শিক্ষার্থিদের জন্য আরবির সাথে মিল রেখে ইংলিশ স্পোকেন কোর্সের আয়োজন করেছেন। কোর্সের খুঁটিনাটি বিভিন্ন বিষয়ে আলাপ হয় যুবায়ের আহমাদের সাথে।

আওয়ার ইসলাম: কোন চিন্তা থেকে বা কেনো আপনি কওমি শিক্ষার্থীদের জন্য ইংরেজি ভাষা শিক্ষার কোর্সের আয়োজন করলেন?

যুবায়ের আহমাদ: ধন্যবাদ। মূলত কওমি শিক্ষার্থীদের প্রতি প্রবল ভালবাসা এবং আমার আম্মুর একান্ত নির্দেশনা থেকেই এই কোর্সের উদ্যোগ নেওয়া। আমার মা মনে প্রাণে চান, ইলমি এবং দাওয়াতী ময়দানে আমাদের কওমী উলামাদের খেদমত যাতে পুরো বিশ্বব্যপি ছড়িয়ে যায়,পৃথিবীবাসি যেনো যুগ শ্রেষ্ঠ এই আলেমদের নিকট ফায়দা হাসিল করা থেকে কিছুতেই বঞ্চিত না হয়। আর আপনি এটা অবশ্যই জানেন, বর্তমান পুরো পৃথিবীব্যপি ছড়িয়ে পড়ার একমাত্র মাধ্যম হচ্ছে ইংরেজি ভাষায় বুৎপত্তি অর্জন করা।

আওয়ার ইসলাম: আপনার স্পোকেন কোর্স সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন?
যুবায়ের আহমাদ: যদিও আমি এই কোর্সের নাম দিয়েছি “স্পোকেন কোর্স”, কিন্তু আলহামদুলিল্লাহ ইংরেজির প্রায় সবগুলো বিষয় এই কোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্পোকেনকে মূল গুরুত্ব দিয়ে আমরা এখানে ছাত্রদের “ফনেটিক্স” অর্থাৎ সঠিক ইংরেজি উচ্চারণ নিয়ে কাজ করবো, রাইটিং অর্থাৎ ইংরেজি লেখার নিয়ম কানুন নিয়ে কাজ করবো,পাশাপাশি রিডিং এবং লিসেনিং নিয়েও কাজ করবো ইনশাআল্লাহ। এই প্রতিটি বিষয়ে দেশের প্রসিদ্ধ কোচিংগুলোতে আলাদা আলাদা কোর্স করতে গেলে একজন ছাত্রের প্রায় ২০ থেকে ৪০ হাজার টাকা খরচ হয়ে যায়। আমার নিজেরও সà