রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত

দেশে একদিনে মৃত্যু ১৫, আক্রান্ত রেকর্ড ২০২৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে রেকর্ড ২ হাজার ২৯ জনের শরীরে।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪০ হাজার ৩২১ জন।

এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৫৯ জনের। আর নতুন আরও ৫০০ জনসহ মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ৪২৫ জন।

দেশে এর আগে চব্বিশ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ শনাক্ত ছিল ১ হাজার ৯৭৫ জন, ২৫ মে। সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডটি হয়েছে ২৪ মে, ২৮ জন।

চব্বিশ ঘণ্টায় পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১.৭৯ শতাংশ; সুস্থতার হার ২০.৮৯ শতাংশ; মৃত্যুর হার ১.৩৯ শতাংশ।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বৃহস্পতিবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, চব্বিশ ঘণ্টায় মৃত্যুবরণ করা ১৫ জনের ১১ জন পুরুষ; চারজন নারী। তারা সবাই ঢাকা বিভাগের ৭ জন (ঢাকা শহরের ৬ জন) ও চট্টগ্রাম বিভাগের ৮ জন।

তাদের বয়স বিশ্লেষণে ৩১-৪০ বছরের মধ্যে দুজন, ৫১-৬০ বছরের মধ্যে পাঁচজন, ৬১-৭০ বছরের মধ্যে পাঁচজন, ৭১-৮০ বছরের মধ্যে দুজন এবং ৯১-১০০ বছরের মধ্যে একজন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ