রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত

জমি লিখে না দেয়ায় ছেলের হাতে বাবা খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমি লিখে না দেয়ায় ছেলের এলোপাতাড়ি দায়ের কোপে বাবা খুন।

ময়মনসিংহের ত্রিশালে জমি নিয়ে বিরোধের জের ধরে ছেলের দায়ের কোপে বাবা খুন হয়েছেন। নিহতেরর নাম আইয়ুব আলী (৬৮)। বৃহস্পতিবার সকালে উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গোপালপুর গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

ত্রিশাল থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গোপালপুর গ্রামের আইয়ুব আলীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে এবং টাকা চেয়ে না পেয়ে তার ছেলে এনামুলের (২৮) সঙ্গে বৃহস্পতিবার সকালে ঝগড়া হয়। একপর্যায়ে এনামুল দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বাবাকে খুন করেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, বাবা আইয়ুব আলী বড় ছেলে খায়রুলকে সম্পত্তি লিখে দেয়ায় ছোট ছেলে এনামুলের সঙ্গে বিরোধ চলছিল। সকালে বাবার কাছে টাকা চাইতে গেলে বাবা দিতে অস্বীকার করায় ছেলে এ হত্যাকাণ্ড ঘটায়।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ