রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত

করোনায় সাবেক যুগ্ম সচিবের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার মৃত্যুর মিছিলে যোগ হলেন সাবেক যুগ্ম সচিব ও মহান মুক্তিযুদ্ধকালীন মুজিববাহিনীর কমাণ্ডার ইসহাক ভূঁইয়া (৭৫)। আজ বৃহস্পতিবার ভোরে তিনি না ফেরার দেশে চলে যান।

মৃত্যুর আগে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন তিনি। তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সরকারি চাকরি ছাড়ার পর রাজনীতিতে সক্রিয় হন ইসহাক ভূঁইয়া। সবশেষ দুটি জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামীলীগের প্রার্থী ছিলেন তিনি। এর বাইরে নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িয়ে ছিলেন আমৃত্যু। ছিলেন ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উপদেষ্টা।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর গ্রামে জন্ম নেওয়া ইসহাক ভূঁইয়া ছাত্রজীবনে ভৈরব হাজী আসমত মহাবিদ্যালয় ছাত্রসংসদের সহ-সভাপতি (ভিপি) ছিলেন। একসময় রাজনীতি ছেড়ে সরকারি চাকরিতে যোগ দেন। ছিলের নাটোরের জেলা প্রশাসক। এছাড়া নানা সময় সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ