রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত

করোনায় কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক আশরাফ আলী (৬০)।

বুধবার মধ্যরাতে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দেশে করোনাভাইরাসে আরো বেশ কয়েকজন ব্যাংক কর্মকর্তার মৃত্যু হলেও এই প্রথম কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মকর্তার মৃত্যু হল।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের ৮ ব্যাংক কর্মকর্তা। মৃতের এই তালিকায় একজন পরিচালকও আছেন। এছাড়া আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৬০ জন ব্যাংক কর্মকর্তা।

আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রাষ্ট্রায়ত্ত্ব সোনালী ব্যাংকে, বিভিন্ন শাখা মিলিয়ে এই ব্যাংকের ৩০ জন কর্মকর্তা-কর্মচারীর শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এরপরই আছে ইসলামি ব্যাংক, সংক্রমিত হয়েছেন ১০ জন। এছাড়া সাউথইস্ট ব্যাংকে ৩ জন, রূপালী ব্যাংকে ৩, অগ্রণী ব্যাংকে ৩, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২, সিটি ব্যাংকে ২, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১, মার্কেন্টাইল ব্যাংকে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ