রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত

যমুনায় নৌকাডুবিতে আরও ২ জনের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের চৌহালীর স্থল ইউনিয়নে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় আরও দু’জনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ বুধবার সকালে চৌহালী উপজেলার জোতপাড়া থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।

নতুন যে দু'জনের লাশ উদ্ধার করা হয়েছে- আমজাদ হোসেন (৪০) এবং আজিজল হক (৩৮)। তাদের বাড়ি শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী কৈজুরী গ্রামে। এ নিয়ে মোট নিহতের সংখ্যা হলো ৫।

চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুত আহম্মেদ জানান, নিহতের স্বজন ও স্থানীয়রা বুধবার সকালে দু’জনের লাশ উদ্ধার করেছেন। নিখোঁজদের উদ্ধারে ডুবুরি দল কাজ করছে।

এর আগে মঙ্গলবার দুপুরে চৌহালীর এনায়েতপুর থানার অদুরে পাউবোর বেড়ি বাঁধের ঘাট থেকে নৌকাটি প্রায় ৭৩ জন যাত্রী নিয়ে চৌহালীর দিকে ছেড়ে যায়। প্রবল ঢেউয়ে আঘাতে নৌকাটি ডুবে যায়।

এখন পর্যন্ত ৫৭ জনকে জীবিত ও ৫ জনকে মৃত উদ্ধার করেছেন স্থানীয়রা। এখনও ১১ জন নিখোঁজ আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ