রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত

গর্ভবতী মায়েদের চিকিৎসা নিশ্চিতে সরকারকে আইনি নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের করোনা ক্রান্তিকালে গর্ভবতী মায়েদের সু-চিকিৎসা নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সেই সঙ্গে দেশের অধিকাংশ হাসপাতালে করোনা শনাক্তে আলাদা ইউনিট চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

আজ বুধবার জনস্বার্থে আইনি নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুহা. তানভীর আহমেদ।

মেইলের মাধ্যমে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, আইইডিসিআরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতালের পরিচালককে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশ প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ের অগ্রগতি জানাতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে জানিয়েছেন নোটিশকারী আইনজীবী।

নোটিশে বলা হয়েছে, গত ২৬ মে গাইবান্ধা সাদুল্লাপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেওয়া প্রসূতি মা ওই হাসপাতালের প্রধান ফটকের পাশেই সন্তান প্রসব করেন। এছাড়া ভর্তি না করায় সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে ভ্যানের ওপর এক নারীর সন্তান জন্ম দেয় গত ৪ মে। এরকম বেশ কয়েকটি ঘটনা গণমাধ্যমে প্রকাশ হয়েছে।

যেখানে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি না নেয়ায় হাসপাতালের গেটের সামনে, কখনও ভ্যানের ওপর সন্তান প্রসব হয়েছে। এসব ঘটনা প্রমাণ করে দেশের স্বাস্থ্যখাতের সার্বিক অবস্থা। এ অবস্থায় গর্ভবর্তী মায়েদের সু-চিকিৎসা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ