রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় উপজেলা চেয়ারম্যানসহ আরও ৩৮ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লায় এবার এক উপজেলা চেয়ারম্যানসহ নতুন করে আরও ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৭১১ জনে দাঁড়িয়েছে।

বুধবার বিকেল সোয়া ৪টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বুধবার কুমিল্লায় নতুন আক্রান্তদের মধ্যে জেলার আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল ও তার অফিসের আরও তিনজন রয়েছেন।

এছাড়া জেলার দেবিদ্বারের ১১ জন, নাঙ্গলকোটের ৫ জন, কুমিল্লা সিটির একজন (আক্রান্ত ব্যক্তি একজন কাউন্সিলর), সদর দক্ষিণের ৭ জন, মনোহরগঞ্জের ২ জন, ব্রাহ্মণপাড়ায় একজন, বরুড়ার একজন, বুড়িচংয়ের একজন ও চান্দিনার ৪ জন আক্রান্ত হয়েছেন।

বুধবার বিকেল পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট ৭ হাজার ৭৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর এই পর্যন্ত নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট এসেছে ৭ হাজার ৪৫ জনের।

এর মধ্যে মোট আক্রান্তের সংখ্যা ৭১১ জন। এর মধ্যে নতুন করে দেবিদ্বার উপজেলার ৪ জন সুস্থ হয়েছেন। আর মোট মারা গেছেন ২৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০০ জন। নতুন করে জেলার নাঙ্গলকোটের একজনের মৃত্যু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ