রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত

ইউনাইটেড হাসপাতালে আগুন, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বুধবার রাত ৯টা ৫৫ মিনিটের দিকে হাসপাতালের জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ৯ টা ৫৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। হাসপাতালের নীচতলায় করোনা ইউনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে ২০ মিনিট চেষ্টা করে আগুন নিভিয়ে ফেলে।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের দল এখনো কাজ করছেন। তাদের রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ চক্রবর্তী বলেন, হাসপাতালের পাশে অস্থায়ী করোনা ইউনিটে আগুন লেগেছিল। তবে অগ্নিকান্ডে কোনো হতাহত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

হাসপাতাল থেকে সকল রোগীকে বের করে আনা হচ্ছে। চারদিকে শুধু চিৎকারের আওয়াজ। রোগীদের বাঁচার আকুতি। ফায়ার সার্ভিস বলছে, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। হাসপাতালের ভিতরে ধোয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। এ ঘটনায় পুলিশ, রোগী মৃত্যুর আশঙ্কা করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ