রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত

যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেলাল হোসেন (১১) নামে এক মাদরাসার ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সাড়ে ১২টার দিকে উপজেলার মুজগুন্নি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, হেলাল ওই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। সে কেশবপুরের দোরমুটিয়া হেফজখানার ছাত্র ছিল।

নিহতের দাদা সরোয়ার হোসেন জানান, সকালে প্রতিবেশী শাহিনের বাড়িতে বন্ধুদের সঙ্গে খেলছিল হেলাল। এক পর্যায়ে ঘরের টিনের বেড়ায় হেলান দিলে বিদ্যুতায়িত হয় সে।

শাহিনের টিনের বেড়ায় বিদ্যুতের মিটার লাগানো ছিল। বিদ্যুতের তার ছিদ্র হয়ে টিন বিদ্যুতায়িত হয়ে থাকতে পারে বলে ধারণা প্রতিবেশীদের।

বিদ্যুৎস্পৃষ্ট হেলালকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, কেশবপুর থানা পুলিশ মরদেহ হেফাজতে নিয়েছে। ময়না তদন্ত বাদে লাশ নিয়ে দাফন করতে পুলিশের সঙ্গে আলোচনা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ