রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত

ভয়াবহ আগুন দিল্লিতে, পুড়ে ছাই ১৫০০ ঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের দক্ষিণ-পূর্ব দিল্লির তুঘলকাবাদের বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয় ফায়ার সার্ভিস। তবে তার আগেই সেখানে শত শত ঝুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে যায়। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর এনডিটিভি’র।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনের কথা জানার পরই দ্রুততম সময়ের মধ্যে ২৮টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। সে সময় ওই এলাকার অধিকাংশ মানুষই ঘুমিয়ে পড়েছিলেন। সে অবস্থাতে দ্রুত পুলিশ ও দমকল বাহিনী মিলে বস্তির বাসিন্দাদের এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়। ভোর ৩টা ৪০-এ আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ততক্ষণে পুড়ে ছাই প্রায় ১হাজার ৫০০ ঝুপড়ি। আশ্রয়হীন হয়ে পড়েছেন শত শত মানুষ। ক্ষয়ক্ষতির হিসাব করছে সরকার।

সংবাদ সংস্থা এএনআইকে দক্ষিণ-পূর্ব পুলিশের ডেপুটি কমিশনার রাজেন্দ্রপ্রসাদ মীনা বলেছেন, আমরা রাত প্রায় ১টা নাগাদ তুঘলকাবাদের বস্তিতে আগুন লাগার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ১,০০০-২,০০০ ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়দের বরাতে তিনি জানান, সকলেই তাদের ঝুপড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে কেউ আটকা পড়েছেন কিনা, ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে সেটা যাচাই করে দেখা এখনও সম্ভব হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ