রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত

এমন ঈদ কাটাব কোনোদিন চিন্তাও করিনি: আব্দুল মোমেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এ বছরের ঈদটি অনেক কঠিন, আমি জীবনে এ ধরনের ঈদ উদযাপন করব কোনোদিন চিন্তাও করিনি। সোমবার এক ভিডিও বার্তায় সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানোর সময় এ কথা বলেন তিনি।

ড. মোমেন বলেন, ঈদ সবসময় আনন্দের। আমরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করব, মোলাকাত করব, আলিঙ্গন করব-এটাই সারাজীবন জেনে এসেছি। কিন্তু এ বছর করোনার কারণে স্বাস্থ্য বিভাগ নানা নির্দেশনা দিয়েছে। তারা বলেছে, দূরে দূরে থেকে নামাজ পড়তে, একে অপরের সঙ্গে আলিঙ্গন করতে পারবেন না। দেশবাসীকে বলব, স্বাস্থ্যবিধি মেনে চলে ঈদ উদযাপন করবেন।

তিনি বলেন, ঈদে আমার প্রত্যাশা করোনা ভাইরাসের অভিশাপ আমাদের দেশ থেকে দূর হয়ে যাক। আগামীতে আমাদের অর্থনীতিতে বড় একটি ধাক্কা আসবে। প্রধানমন্ত্রী এজন্য বিভিন্ন উদ্যোগও নিয়েছেন। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে উন্নয়নের গতিধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তিনি।

ড. মোমেন বলেন, লকডাউনের ফলে বহুলোকের কষ্ট হচ্ছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেড় কোটি লোককে বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন। আমি আনন্দিত এ রিলিফ বণ্টন মোটামুটিভাবে সুষ্ঠু হয়েছে। সে কারণে আমার দলের লোক, সরকারি কর্মচারী যারা এর সঙ্গে জড়িত ছিলেন তাদের এ সফল কাজের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

‘একদিন আমরা কেউ বেঁচে থাকব না, তবে একে অপরের পাশে দাঁড়াবার আল্লাহ এবার সুযোগ করে দিয়েছেন। যারা অবস্থাসম্পন্ন তারা একে অপরের সহায়তার জন্য এগিয়ে আসেন। এ সুযোগ সবসময় পাবেন না। এ দুর্দিনে সাহায্য করলে আল্লাহও আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন। ঈদে সুন্দর দিন বয়ে নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ