রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত

ঈদের ছুটিতেও খোলা বিএসএমএমইউ’র করোনা ল্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোগীদের সুবিধার্থে ঈদের ছুটিতেও খোলা থাকছে ঢাকার শাহবাগে জাতীয় বেতার ভবনের স্থাপিত ফিভার ক্লিনিক ও করোনা ল্যাব।

এই ক্লিনিক ও করোনা শনাক্তকরণের পিসিআর ল্যাবটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের উদ্যোগে স্থাপন করা হয়েছে।

ঈদুল ফিতর উপলক্ষে পূর্বনির্ধারিত ৩ দিন ছুটির প্রথম দিন ছিল ২৪ মে। সেদিনও এই ফিভার ক্লিনিকে ৩৪০ জন রোগীকে সেবা প্রদান করা হয়। এছাড়া এর কোভিড-১৯ শনাক্তকরণ পিসিআর ল্যাবে ৪১৬ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়।

আগামীকাল মঙ্গলবারও (২৬ মে) এই ক্লিনিক ও করোনা ল্যাব খোলা থাকবে।

২৪ মে পর্যন্ত ফিভার ক্লিনিকে ১২ হাজার ১৬০ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ