রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত

আল্লামা শাহ মোহাম্মদ তৈয়বের ইন্তেকালে মুফতি মোহাম্মদ আলীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের ঐতিহ্যবাহী জিরি মাদরাসা'র দীর্ঘ ৩৬ বছরের সম্মানিত মুহতামিম, মাওলানা শাহ মুহাম্মাদ তৈয়্যবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব ও ঢাকার বাড্ডাস্থ জহুরুল ইসলাম সিটি আফতাবনগরে অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাবনগর মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আলী।

আজ তিনি এক বিবৃতিতে বলেন, চট্টগ্রামের জিরি মাদরাসা বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর একটি প্রতিষ্ঠান। মাওলানা শাহ মুহাম্মাদ তৈয়্যব রাহ. অনেক বড়দের সান্নিধ্য পেয়েছেন। তিনি শাহ আবরারুল হক রহ.এর খলীফা ছিলেন এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহকারী মহাসচিবও ছিলেন। নিঃসন্দেহে মাওলানা তৈয়্যব রাহ. আমাদের সময়ের মহান এক বুযুর্গ ছিলেন। যার শূন্যতা পূরণ হবার নয়।

মুফতি মোহাম্মদ আলী মরহুমের রুহের মাগফিরাত এবং আল্লাহর দরবারে তার জন্য জান্নাতুল ফেরদৌস এর উচ্চ মাকাম কামনা করেন। সেই সাথে হযরতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ