রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল

চলে গেলেন লেখক গবেষক মাওলানা আবু সুফিয়ান জাকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: রাজধানীর জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম মাদরাসার মোহতামিম, তেজগাঁওয়ের আওলাদ হোসেন মার্কেটস্থ তেজগাঁও জামে মসজিদের খতিব, বহু গ্রন্থের প্রনেতা মাওলানা আবু সুফিয়ান জাকী আজ ভোর ৭টা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

রোববার তেজগাঁওয়ের জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম মাদরাসার নিজ কক্ষে তিনি ইন্তেকাল করেন। মাওলানা আবু সুফিয়ান জাকী দুই ছেলে ও স্ত্রী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছেন ৬০ বছর।

ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ও জামিয়া ইসলামিয়া তেজগাঁও রেলওয় মাদরাসার শায়খুল হাদিস ড. মাওলানা মোশতাক আহমদ আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তার নিজ গ্রাম কুমিল্লার বরুড়া উপজেলার মইরশাইরে বিকেল ৩টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম মাদরাসার সিনিয়ার শিক্ষক হাফেজ মাওলানা মুফতি কাউসার আহমদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ