রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি    

যেসব দেশে ঈদের জামাত হবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনেক দেশেই মসজিদ বন্ধ রাখা হয়েছে। কিছু কিছু দেশে খুলে দেওয়া হলেও নামাজ আদায়ের ব্যাপারে দেওয়া হয়েছে নানা শর্ত।

কিন্তু ঈদের নামাজে সাধারণত অনেক বড় জমায়েত হওয়ার কারণে চাইলেও সেখানে শর্ত দিয়ে স্বাস্থ্যবিধি বজায় রাখা সম্ভব নয়। তাই ইতোমধ্যেই ঈদের জামাত নিষিদ্ধ করেছে বেশ কয়েকটি দেশ।

মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয়ের ফতোয়া বোর্ড গত ১৬ মে প্রথমবারের মতো বিশ্বের মুসলমানদেরকে এ বছর ঘরে ঈদের নামাজ আদায় করার আহ্বান জানান। তার দুদিন পর একই অনুরোধ করেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়েখ আবদুল আজিজ আল শেখ। তারপরও এমন সংবেদনশীল একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার ছিল দেশগুলোর নিজেদের ওপর।

গ্র্যান্ড মুফতির অনুরোধে এবার ঘরেই ঈদের নামাজ আদায় করবেন সৌদি আরবের নাগরিকরা। গতকাল সিরিয়ার ধর্ম মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার ঈদগাহে জামাতে নামাজ আদায় বাতিল করেছে তারা। মিশরের প্রধানমন্ত্রীও সে দেশের ঈদগাহগুলো সিলগালা করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

এছাড়া তুরস্কও তার দেশের নাগরিকদেরকে ঘরে নামাজ আদায় করার আহ্বান জানিয়েছে। সেইসঙ্গে ২৩ মে থেকে ঈদের পরদিন পর্যন্ত পুরো দেশকে পূর্ণ লকডাউনের আওতায় নিয়ে আসার ঘোষণা দিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ