শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

এবার রোহিঙ্গা ক্যাম্পে করোনা রোগী শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পে করোনা রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই সংখ্যালঘু রোহিঙ্গা শরণার্থীকে কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার রোহিঙ্গা ক্যাম্পের ৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ওই দুই জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়ক ডা. তোয়াহা ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধারণা করা হচ্ছে, আক্রান্ত দুই জনের সংস্পর্শে এসেছিলেন এমন আরো ৬ জনকে আলাদা করে রাখা হয়েছে।

জানা গেছে, আক্রান্তদের মধ্যে একজনকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মেডিসিন উইদাউট বর্ডারস এবং অন্যজনকে আন্তর্জাতিক শরণার্থী সংস্থার তত্ত্বাবধানে আইসোলেশনে রাখা হয়েছে।

ডা. তোয়াহা ভুঁইয়া বলছেন, ১ হাজার ৯০০ শরণার্থীকে আলাদা করা হয়েছে বলে এর আগে যে খবর বেরিয়েছিল তা সঠিক নয়। বরং ১ হাজার ৯০০ জনকে আইসোলেশনে রাখার মতো ১২টি সেন্টার প্রস্তুত রাখা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ