সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির

আয়ুর্বেদিক ওষুধে সারবে করোনা, দাবি গবেষকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) সারাবিশ্বে এখন পর্যন্ত ১ লাখ ৮৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। সংক্রমিত হয়েছেন প্রায় ২৭ লাখ।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে প্রথম এ প্রাদুর্ভাব দেখা দিলেও এখন পর্যন্ত এর কার্যকর কোনো প্রতিষেধক আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা। বিশ্বের বিভিন্ন দেশে মানুষের দেহে পরীক্ষামূলকভাবে কয়েকটি টিকার প্রয়োগ শুরু হলেও, কোনোটির কার্যকারিতা সম্পর্কেই একেবারে নিশ্চিত নন গবেষকরা।

এর মধ্যেই এবার ভারতের একদল গবেষক দাবি করেছেন, আয়ুর্বেদিক ওষুধ ফিফাট্রাল করোনা ভাইরাস প্রতিরোধে মানবদেহে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সম্প্রতি ওষুধটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে ভারতের বেনারস হিন্দু ইউনিভার্সিটির (বিএইচইউ) একদল গবেষক। আয়ুষ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টাস্ক ফোর্সের উদ্যোগে বর্তমানে বিএইচইউতেই এ গবেষণা চলমান রয়েছে। শিগগিরই ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু করবেন বলে জানিয়েছেন গবেষকরা।

তাদের মতে এই ওষুধটি মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকের তুলনায় অনেকগুণ বাড়িয়ে তুলবে। ফলে করোনা ভাইরাসের চিকিৎসায় এটি কার্যকর ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সাধারণ ফ্লু বা শ্বাসকষ্টজানিত রোগের ক্ষেত্রে আয়ুর্বেদিক এ ওষুধটি ব্যবহার করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ