রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন?

মক্কা-মদিনায় সময়োপযোগী ব্যবস্থা নেয়ায় করোনার সংক্রমণ ব্যাপকভাবে ছড়ায়নি: গ্র্যান্ড মুফতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান নাঈম।।

সৌদির গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজি বিন আব্দুল্লাহ বিন মুহাম্মদ আলে শাইখ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এর সময়োপযোগী ব্যবস্থার ভূয়সি প্রশংসা করেছেন।

সৌদিভিত্তিক সংবাদমাধ্যম এসপিএ'র সূত্রে জানা যায়, সৌদির গ্র্যান্ড মুফতি দেশের সব নাগরিক ও প্রবাসিকে নির্ধারিত সময়ের কারফিউ এবং নিরাপত্তা ও স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া সকল নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এদিকে করোনাভাইরাসে সৌদি আরবে আরও তিন জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯০ জন। করোনা মোকাবিলায় সৌদি আরবজুড়ে কারফিউ জারি রয়েছে। এমন পরিস্থিতি অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে সৌদি সরকার।

প্রাণঘাতি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর সামজিক দূরত্ব নিশ্চিত করতে শুরু থেকে কঠোর অবস্থানে সৌদি আবর। পবিত্র নগরী মক্কা ও মদিনাসহ বেশ কয়েকটি প্রদেশের ২৪ ঘণ্টার কারফিউ জারি রয়েছে।

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে এবার দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশের ফেরার সুযোগ দিয়েছে সৌদি সরকার। বর্তমান পরিস্থিতির কারণে মানবিক দিক বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়ার কথা বলা হলেও কীভাবে অথবা কত দিনের মধ্যে দেশে ফেরত যেতে হবে সেবিষয়টি পরিষ্কার করেনি দেশটির মানব সম্পদ ও সামাজিক মন্ত্রণালয়।

আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে সৌদি আরবে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার থেকে ২ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ