বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
দিল্লিতে পজিশনে পুলিশ, ইন্টারনেট বন্ধ বিকেএম ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত ১০৭ ঘণ্টা পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাংলার প্রতিটি ঘরকে জান্নাতের টুকরায় পরিণত করুন: আল্লামা সাজ্জাদ নোমানী পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটারদের ৭০ শতাংশের বেশি মুসলিম! ‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

প্রধানমন্ত্রীত্ব হারাচ্ছেন নেতানিয়াহু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার প্রধানমন্ত্রীত্ব হারাতে পারেন, আর তার জায়গায় স্থলাভিষিক্ত হতে পারেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী জেনারেল বেনি গান্তজ। সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন গান্তজ।

পার্সটুডের বরাতে জানা যায়, গতকাল রোববার ইসরায়েলের আরব কোয়ালিশনের সমর্থন নিশ্চিত করেছেন বেনি গান্তজ। এর ফলে সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠ সাংসদের সমর্থন পেয়েছেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে তাই আর কোনো বাধা থাকছে না বেনি গান্তজের।

উল্লেখ্য, গত এক বছরের কম সময়ে ইসরায়েলে তিনদফা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বরাবরের মতো শেষবারের নির্বাচনেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংসদীয় আসন পায়নি নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট।

সরকার গঠনের জন্য নেতানিয়াহু ঐকমত্যের মাধ্যমে একটি মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দিয়েছিলেন বেনি গান্তজকে। ওই প্রস্তাবে সাড়া দেননি গান্তজ। পরে আরব কোয়ালিশনের সমর্থন পান তিনি। এই সমর্থন পাওয়ার পর তিনি নিজেই এখন ইসরায়েলের সরকার গঠন করতে পারবেন।

এখন পর্যন্ত ৬১টি আসনের সমর্থন নিশ্চিত করেছেন গান্তজ। সংসদের মোট আসন সংখ্যা ১২০টি। তাই গান্তজ যদি সরকার গঠন করেন তাহলে দীর্ঘদিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নেতানিয়াহুর বিদায় নিশ্চিত হবে।

নতুন প্রধানমন্ত্রীর বিষয়ে সেখানকার প্রেসিডেন্ট রুভেন রিভলিন রোববার বলেছেন, যদি বেনি গান্তজ সরকার গঠনের উদ্যোগ নেন তাহলে তাকে সেই সুযোগ দেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ