রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন

১ মাসের জন্য ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতির উদ্দেশ্যে ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়ে বলেন শুক্রবার মধ্যরাত থেকে তা কার্যকর হচ্ছে। স্বাস্থ্যখাতের শীর্ষ পরামর্শদাতাদের সঙ্গে আলাপ করেই এ ধরনের সিদ্ধান্ত তিনি নিয়েছেন।

ট্রাম্প বলেন, করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন ধরনের পদক্ষেপের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাগরিকদের মঙ্গলের দিকটি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ব্রিটেনে এ নিষেধাজ্ঞার বাইরে থাকছে।

ইউরোপের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞায় জলপথও যুক্ত করা হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কথা জানান ট্রাম্প। ইউরোপ থেকে বাণিজ্যিক জাহাজে পণ্য সম্ভার যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধ করলেও অন্যান্য ধরনের জিনিসও আলোচনা সাপেক্ষে যুক্তরাষ্ট্রে আসার পথটি খোলা রেখেছেন ট্রাম্প।

একই সঙ্গে যে সব বিদেশি নাগরিক গত দুই সপ্তাহ ইউরোপে অবস্থান করেছেন এমন ব্যক্তিদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের স্থায়ী বৈধ নাগরিক এ আওতার বাইরে থাকবে।

হোমল্যান্ড সিকিউরিটির প্রধান চাদ ওল্ফ বলেছেন যেসব মার্কিন নাগরিক ইউরোপ সফর শেষে দেশে ফিরবেন তাদের নির্দিষ্ট বিমানবন্দর ব্যবহার করতে হবে যাতে তারা বিশেষ স্বাস্থ্য পরীক্ষার আওতায় পড়েন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ