সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে কাজ করছে সরকার আল আকসায় তারাবি বন্ধে খতিবের তীব্র প্রতিক্রিয়া  ‘কৃষির উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে’ রাজধানীতে নারীদের পৃথক বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীতে মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার খামেনি নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের শোক ও সমবেদনা ফেনীতে দুই দিনের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘মার্কিন-ইসরায়েলি বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে’ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির

সৌদিতে ইচ্ছাকৃতভাবে করোনা ছড়াচ্ছে ইরান: সৌদি গণমাধ্যম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বজুড়ে মহামারী রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে প্রায় ৪ হাজার ২০০ জনের। আক্রান্তের সংখ্যা ১ লাখেরও বেশি। এ ভাইরাস ছড়িয়ে পড়েছে ১১৯ দেশে।

জানা যায়, করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যার হিসাবে অবস্থানের দিক থেকে বেশ পেছনে আছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এ পর্যন্ত দেশটিতে ২০ জন করোনা রোগীকে শনাক্ত করা হয়েছে। তবে রিয়াদে করোনা বিস্তারের কারণে প্রতিবেশী দেশ ইরানকে দুষছে সৌদি গণমাধ্যম।

কেননা করোনার তাণ্ডবে বিপর্যস্ত গোটা ইরান। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। সৌদি গণমাধ্যমের অভিযোগ ইরান চক্রান্তমূলকভাবে এ ভাইরাস সৌদি আরবে ছড়াচ্ছে। রিয়াদের দাবি, তেহরান ইচ্ছাকৃতভাবে ইরানি নাগরিকদের যাদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে অবাধে সৌদি আরবের সীমানায় প্রবেশের অনুমতি দিচ্ছে। যা পরবর্তীতে প্রাণঘাতী করোনা রোগ ছড়াতে সাহায্য করছে।

চীনের উহান শহরে প্রথম ২০১৯ সালের ডিসেম্বর মাসে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। চীন ছাড়াও ইতালি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান ও সংযুক্ত আরব আমিরাতসহ শতাধিক দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ