বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

করোনা ভাইরাস প্রতিরোধে ইউনিসেফের নির্দশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রবল গরমেই কি মুক্তি মিলবে প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে? এই প্রশ্নের উত্তর দিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। এক নির্দেশিকা ও সতর্কীকরণ বার্তায় সংস্থাটি জানিয়েছে, করোনাভাইরাস ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি গরম সহ্য করতে পারে না।

আর এতেই খানিকটা আশার আলো দেখছেন গবেষকরা। কারণ এশিয়ার প্রায় সব দেশেই গরম পড়তে শুরু করেছে। মার্চ মাসের মাঝামাঝি থেকেই তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যাবে। ক্রমেই তা আরও বাড়বে। তাপমাত্রা বিভিন্ন স্থানে ৪০ ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে যাবে।

এতটা গরমে করোনাভাইরাসের বেঁচে থাকা সম্ভব নয় বলেই জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটি আরও জানিয়েছে, গরমের সময় আইসক্রিম বা ঠাণ্ডা পানীয় খেলেই বিপদ। এর থেকে দূরে থাকতে হবে।। এছাড়া কুসুম গরম পানি ও লবণ পানি দিয়ে গরগরা করে কুলি করতে হবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, আক্রান্ত ব্যক্তির শরীর থেকে অন্য কারোর দেহে বিশেষ করে হাতে মোটামুটি ১০ মিনিটের মতো জীবন্ত থাকে এই ভাইরাস। ফলে হাত পরিছন্ন করা খুব প্রয়োজন।। এজন্য অ্যালকোহল স্টেরিলাইজার ব্যবহারেরও পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া মাস্ক ব্যবহারও জরুরি বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। কেননা ভাইরাসটি মূলত নাক-মুখ থেকেই ছড়ায় বেশি। আক্রান্ত ব্যক্তির সাধারণ সর্দি-জ্বর হয়। তারপর শুরু হয় শ্বাসকষ্ট। ওই সময় আক্রান্ত ব্যক্তি থেকে কমবেশি ৩-৬ ফুট দূরত্ব বজায় রাখা দরকার।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে ৩২৮৫ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ছাড়িয়ে গেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ