সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

রোহিঙ্গা সংকট মোকাবেলায় ৩১ মিলিয়ন মানবিক সহায়তা দিলো ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ও মিয়ানমারের রোহিঙ্গা সংকট মোকাবেলায় মানবিক সহায়তা হিসাবে ৩১ মিলিয়ন ইউরো দিয়েছে ইউরোপীয় কমিশন।

জানা যায়, অনুদানের এই অর্থের মধ্যে ১৮.৫ মিলিয়ন ইউরো রোহিঙ্গা শরনার্থী এবং বাংলাদেশের স্থানীয় জনগনের মধ্যে দুস্থদের সহায়তায় ব্যয় করা হবে।

এই অর্থ দিয়ে জরুরী ভিত্তিতে জরুরী স্বাস্থ্য সেবা, খাদ্য সহায়তা ও শিক্ষা প্রদান করা হবে। বাকি অর্থের মধ্যে ৩.৫ মিলিয়ন ইউরো স্থানীয় জনগনের দুযোর্গ ব্যবস্থাপনা প্রস্ততিতে সক্ষমতা অর্জনে ব্যয় করা হবে।

অন্যদিকে মিয়ানমারে রাখাইন, কাচিন এবং শান রাজ্যের জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা, পুষ্টি, শিক্ষা এবং আশ্রয় প্রদানে ৬.৫ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে। এছাড়া, সংঘর্ষ অথবা প্রাকৃতিক দুর্যোগে স্থানীয় প্রস্তুতি জোরদারে ২.৫ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে।

সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জ্যানেজ লেনার্কিক বলেন, রোহিঙ্গা সংকট তৃতীয় বছরে পড়েছে। আমাদের সহায়তা প্রদানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি।

এটি ভুলে গেলে চলবে না, তাদের বেচেঁ থাকার জন্য মানবিক সহায়তার ওপর অধিক নির্ভর করতে হচ্ছে। কক্সবাজারে রোহিঙ্গা শরনার্থী এবং স্থানীয় জনগনকে ও মিয়াসমারে দুস্থ রোহিঙ্গাদের সহায়তা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বণ্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুযোর্গ থেকে রক্ষা করতে জীবন রক্ষাকারি সহায়তা প্রদান অব্যাহত রাখা নিশ্চিত করতে হবে।

২০১৯ সালে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের কক্সবাজারে এবং দেশের অন্যান্য স্থানে দুস্থ্য রোহিঙ্গা শরনার্থীদের মানবিক সহায়তা প্রদানে ২৭ মিলিয়ন ইউরো এবং মিয়ানমারে গৃহহারা ও সংঘর্ষে ক্ষতিগ্রস্থ জনগনের সহায়তায় ৯ মিলিয়ন ইউরো দিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ