শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ব্রাহ্মণবাড়িয়ার খতমে নবুওয়াত সম্মেলনে ২১ কাদিয়ানীর ইসলামগ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত খতমে নবুওয়াত সম্মেলনে কাদিয়ানী ত্যাগ করে তওবা করে ২১ যুবক ইসলাম গ্রহণ করেছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী তাদের শাহাদাত বাক্য পাঠ করান।

যারা ইসলাম গ্রহণ করেছেন- ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকার মুহা. শিপন মিয়া, সফর আলী, ফখরুল ইসলাম, মুহা. আনোয়ার সাদাত, সোহেল আহমেদ, স্বপন মিয়া, সোহেল মিয়া, শাহরিয়ার ইমন, জহিরুল ইসলাম জনি, সালমান, ছিদ্দিক মিয়া, এলিয়ান সাদাত, আরিয়ান সাদাত, শ্যামল মিয়া, ছিদ্দিক মিয়া-২, আল আমিন, সুমন মিয়া, রমজান মিয়া, রনি আহমেদ, মামুন মিয়া, ও উত্তর পৈরতালার ইকরাম হোসেন।

বিষয়টি মাওলানা মুফতি জাকারিয়া খান শুক্রবার সকালে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ইসলামগ্রহণকারী ২১ নওমুসলিমের মধ্যে মুহা. শিপন মিয়া, জাফর আলী ও ফখরুল ইসলাম নামে তিন যুবক উপস্থিত জনতার উদ্দেশে বক্তৃতা করেন।

এসময় তারা প্রায় অভিন্ন ভাষায় বলেন, আমরা এতদিন জানতামই না কেন আমরা কাদিয়ানী। পরে ওলামা মাশায়েখের বক্তব্য ও অধ্যয়ন করে বুঝলাম বিশ্বনবী মুহাম্মাদুর রাসুলুল্লাহই স. সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। অথচ কাদিয়ানীরা মনে করে ভণ্ড গোলাম আহমদ কাদিয়ানীকে অস্বীকার করলে জাহেলিয়াতের মৃত্যু হবে। তাই স্বেচ্ছায় ও স্বজ্ঞানে আমরা হেদায়াতের পথে ফিরে এসেছি। এখন থেকে এ ভ্রান্ত বিশ্বাসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।

প্রসঙ্গত, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়াতের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ