শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ঘুষ গ্রহণ করায় ৩০ ভূমি তর্মকর্তার বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম: সম্প্রতি কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার একজন সার্ভেয়ার ঘুষের টাকাসহ আটক হওয়ায় এই অফিসের ৩০ ভূমি কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয় থেকে এই অফিসের চারজন অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, সাতজন কানুনগো ও ১৯ জন সার্ভেয়ারকে বদলি করে আদেশ জারি করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার একজন সার্ভেয়ারকে বিপুল পরিমাণ অর্থসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে। এ ঘটনায় আরও দুই সার্ভেয়ার এখনও পলাতক রয়েছেন, যাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া র‌্যাব-১৫ জানিয়েছিল, তারা ঘুষ লেনদেনের জন্য একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের সন্ধান পেয়েছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী কক্সবাজার জেলার ভূমি অধিগ্রহণ শাখার সব কর্মচারীকে তাৎক্ষণিক বদলি নির্দেশ দেন।
বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের তিনটি আদেশের মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় কর্মরত ৩০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, ‘বদলি হওয়া কর্মকর্তারা আগামী ৫ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় ওইদিন বিকেলে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।’

এছাড়াও পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শেষে সার্বিক দায়-দায়িত্ব নিরূপণ করে প্রতিবেদন দিতে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে ভূমি মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ