সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

কুরআন পথের পথিকের উদ্যোগে সংবর্ধনা ও ইসলামি মহাসম্মেলন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বৃহত্তর পল্লবী থানার ইমাম ও হাফেজে কুরআনদের সংবর্ধনা উপলক্ষে ইসলামি মহাসম্মেলনের আয়োজন করছে 'কুরআন পথের পথিক।

সামাজিক  ও ইসলামি সংগঠনটির ব্যানারে আজ বুধবার বিকেল ৩ টায় মিরপুর ১২ আধুনিক হাসপাতাল সংলগ্ন রোডে সম্মেলনটি শুরু হবে। আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন কুরআন পথের পথিক-এর অর্থ সম্পাদক নুরে আলম।

কুরআন পথের পথিকের প্রধান উপদেষ্টা মাওলানা মুফতি হারুনের সভাপতিত্বে, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মুহাম্মদ সালমান ও প্রধান বক্তা মাওলানা জুনায়েদ আল হাবিব।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা কারী জহিরুল ইসলাম, মাওলানা আবদুল খালেক শরীয়তপুরী, মাওলানা মুফতি আবদুল ওয়াহিদ কাসেমী, মাওলানা মুফতি আবদুল বারী ও মাওলানা মুফতি রেজওয়ানুল করিম প্রমুখ। এছাড়াও সম্মেলনে স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

সংবর্ধনা এবং ইসলামী মহাসম্মেলনের সফলতা কামনা করে দোয়া চেয়েছেন সংগঠনটির কতৃপক্ষ।

-এএ