মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী

অবশেষে ভাঙা শুরু হলো বিজিএমইএ ভবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ভবন অবশেষে ভাঙা শুরু হয়েছে।

সোমবার বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর পুরোদমে কাজ শুরু হয়। এর আগে বিদ্যুৎ ও পানির সংযোগ না পাওয়ায় কয়েক দফা পিছিয়ে যায় বিল্ডিং ভাঙার কাজ।

ভবন ভাঙার কাজ পাওয়া ফোর স্টার এন্টারপ্রাইজের পরিচালম নছিরুল্লাহ বলেন, প্রথম দিকে ভবনের কাঁচ সতর্ক্র সঙ্গে খুলে নেয়া হবে। আজ সোমবার বিদ্যুৎ সংযোগ এসেছে। তাই পুরোদমে কাজ শুরু হচ্ছে।

২০১৯ সালের ১২ এপ্রিলের মধ্যে বিজিএমইএ ভবনটি সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই সময় পার হয়ে যাওয়ায় নির্দেশনা অনুযায়ী ১৬ এপ্রিল সন্ধ্যায় ভবনটিতে তালা ঝুলিয়ে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

গত ২০ জানুয়ারি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের উপস্থিতিতে ভবনটি ভবন ভাঙার কাজ শুরু হয়। ২০১১ সালের ৩ এপ্রিল হাইকোর্ট বিজিএমইএ ভবনটিকে হাতিরঝিল প্রকল্পে একটি ক্যান্সারের মতো উল্লেখ করে। ওই সময় রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেয় হাইকোর্ট।

এরপর বিজিএমই কর্তৃপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করলে তা ২০১৬ সালে ২ তারিখ আপিল বিভাগ তা খারিজ করে দেয়। এর পরও নানা কারণে ভবন ভাঙার কাজ বিলম্ব হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ