মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

করোনা ভাইরাস আক্রান্তের কথা গোপন করলেই মৃত্যুদণ্ড!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনে ইচ্ছাকৃতভাবে যদি কেউ কোভিড-১৯ এর উপসর্গ গোপন করে; কিংবা ভুল তথ্য দেয় তাহলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এর শাস্তি হতে পারে মৃত্যুদন্ড। গতকাল শনিবার এমন একটি নির্দেশনা দিয়েছে চীনের আদালত।

আদালতের নির্দেশনায় বলা হয়, ভাইরাসের তথ্য লুকানো এখন থেকে অপরাধ হিসেবে গণ্য হবে। কেউ যদি ভ্রমণ সংক্রান্ত তথ্য লুকায় তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে। তাদের বিরুদ্ধে ভাইরাসটি ছড়াতে সহযোগিতা করে নিরাপত্তা হুমকিতে ফেলার অপরাধে অভিযুক্ত করা হবে। গুরুতর ক্ষেত্রে এ নির্দেশনা অমান্যকারীদের ১০ বছরের জেল যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে।

ভাইরাস সংক্রমণ নিরসনে নানামুখী পদক্ষেপ নিচ্ছে চীনা সরকার। এর আগে নির্বিচারে বন্যপ্রাণী শিকার, কেনাবেচা এবং খাওয়া ঠেকাতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে দেশটি।

দেশটির অর্থনৈতিক আইন বিভাগের পরিচালক ওয়াং রুইহে সাংবাদিকদের বলেন, ‘বন্যপ্রাণী কেনাবেচা এবং সেটি খাওয়ার কারণে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। বিশ্বজুড়েও বিষয়টি আলোচনায় এসেছে। ধারণা করা হচ্ছে, নভেল করোনা ভাইরাস নিউমোনিয়া বা কোভিড-১৯ এ ধরনের প্রাণী থেকে ছড়িয়েছে। এরপর সেটি মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়েছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ