মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

রাতে এসএসসি পরীক্ষা দেবে ২৯ খ্রিষ্টান শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জের মুকসুদপুরে খ্রিষ্টান ধর্মের সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট সম্প্রদায়ের ২৯ শিক্ষার্থী শনিবার রাতে এ বছরের এসএসসি পরীক্ষা দেবে।

ধর্মীয় বিধান মতে শনিবার দিনের বেলায় লেখা নিষেধ থাকায় রাতে এসব পরীক্ষার্থী তাদের পরীক্ষা দেবে। তারা সবাই মুকসুদপুর উপজেলার কেলগ মুখার্জী সেমিনারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার আবদুল কাইয়ুম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ধর্মীয় বিধান মতে শনিবার দিনের বেলায় এই ধর্মের অনুসারীদের লেখা নিষেধ থাকায়, ঢাকা বোর্ডের অনুমতিক্রমে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তাদের পরীক্ষা নেওয়া হবে।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার আবদুল কাইয়ুম বলেন, ঢাকা বোর্ডের নির্দেশে আমরা এ বিষয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। অন্যদের সঙ্গে ওই ২৯ পরীক্ষার্থীকে সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করতে হবে। রাত ৯টার পর পরীক্ষা শেষে তাদের বাইরে যেতে দেওয়া হবে। এ বছর ওই শিক্ষার্থীদের ১৫ ও ২২ ফেব্রুয়ারির পরীক্ষা রাতে নেওয়া হবে।

জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মিনতি বৈদ্য জানান, ঢাকা বোর্ডের নির্দেশে আমরা এ বিষয়ে সার্বিক প্রস্তুতি নিয়েছি। এ বছর ১৫ জন ছাত্র ও ১৪ জন ছাত্রী শনিবারের পরীক্ষাগুলো রাতে দেবে। আশা করছি, কোনো প্রকার সমস্যা ছাড়াই ওই শিক্ষার্থীরা রাতে পরীক্ষা দিতে পারবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ