মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

ময়মনসিংহে ট্রাকের সাথে সিএনজি সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাইজবাগ বৈরাটি মাদরাসার সামনে ট্রাক এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মুহা. হুমায়ুন কবীর আওয়ার ইসলামকে ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈরাটি এলাকায় ময়মনসিংহ কিশোরগঞ্জ হাইওয়ে রোডে ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ হয়। ফলে সিএনজির ড্রাইভার হাদী মিয়া ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিহত ব্যক্তির বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলাতেই।

দুর্ঘটনায় আরও দুইজন গুরুতরভাবে আহত হয়। আহতদের ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন কর্তব্যরত ডাক্তার আহতদের অবস্থা অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বলে জানান ওই কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ