মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

প্রকাশ্যে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেফতার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পৌরসদরে বাবাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগে শুভ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে গ্রেপ্তারের পর শনিবার তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানায় দুই ছেলে এক মেয়ে নিয়ে আমীর হোসেনের সংসার। ছেলে শুভ ব্রাহ্মণবাড়িয়া কলেজে অর্নাস পড়েন। তিনি ব্যবসা কিংবা চাকরির জন্য বাবার কাছ থেকে ৫ লাখ টাকা চেয়ে আসছিলেন। কিন্তু এত টাকা দিতে রাজি ছিলেন না বাবা আমীর হোসেন। এ নিয়ে প্রায়ই পারিবারিক অশান্তি চলছিল। শুক্রবার সকালে টাকা নিয়ে আবারও বাবা-ছেলের ঝগড়া হয়। কিছুক্ষণ পর আমীর হোসেন হজরত আমেনা পৌর মহিলা দাখিল মাদ্রাসার সামনে দোকানে চা খেতে আসেন।

এ সময় ছেলে দা হতে বাবার ওপর চড়াও হন। প্রকাশ্যে সড়কে বাবাকে কুপিয়ে পালিয়ে যান শুভ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আমীর হোসেনকে উদ্ধার করে নবীনগর সদর হাসাপাতালে নিয়ে গেলে তাকে দ্রুত কুমিল্লা পাঠানো হয়। কুমিল্লা নেওয়ার পথে মারা যান তিনি।

নবীনগর থানার ওসি ( তদন্ত) রুহুল আমীন বলেন, এ ঘটনায় স্বামী হত্যার বিচার চেয়ে নিহতের স্ত্রী মোসাম্মৎ সানোয়ারা বেগম ছেলে শুভর বিরুদ্ধে শুক্রবারই নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এরই সূত্র ধরে পুলিশ শুভকে গ্রেফতার করে। এবং পরে জেল হাজতে পাঠায়।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ