মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

খালেদার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন দলটির নেতাকর্মীরা।

শনিবার দুপুর ২টার দিকে বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টন কার্যালয়ের সামনে সমাবেত হতে শুরু করেন।

বিএনপির একাধিক নেতা জানান, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন। বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় কমিটির সদস্য শামা ওবায়েদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেয়ার কথা রয়েছে।

এদিকে বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি পুলিশের বেশ কয়েকটি জলকামান প্রস্তুত রাখা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ